`এনএলডিকে ভোট দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির সামরিক বাহিনীর সদস্যদের তঁার দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী নেপিডোতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভা করেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী সু চি।সু চি তঁার ভাষণে বলেন, এনএলডি টাটমাডো (মিয়ানমারের আর্মড ফোর্সেস বাহিনী সরকারিভাবে টাটমাডো নামে পরিচিত। সেনা, নেৌ, বিমান, পুলিশ বাহিনী টাটমাডোর অন্তভর্ুক্ত) বিরোধী এটি মোটেও সত্য নয়। আমরা তঁাদের স্বাগত জানাই। সুতরাং আমাদের পক্ষে ভোট দেওয়ার জন্য আমি তঁাদের প্রতি আহ্বান জানাচ্ছি।'সু চি বলেন, সামরিক বাহিনীর প্রত্যেক সদস্যের জানা দরকার, আমার বাবা কী বলেছিলেন। তিনি যা বলেছেন তা খুব সহজ। তিনি প্রকাশ্যেই বলেছিলেন জনগণ টাটমাডোর চাকরে পরিণত হতে পারে না। কিন্তু টাটমাডোকে অবশ্যই দেশের ভিত্তি হতে হবে।'সু চির জনসভায় হাজির হওয়া লোকজনের অধিকাংশই ছিলেন খামার অথবা নির্মাণশ্রমিক। সরকারি কর্মচারী বা টাটমাডোর কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। অথচ টাটমাডো সদস্যদের জন্যই সু চি বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছিলেন।আগামী ১ এপ্রিল পার্লামেন্টের ৪৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সু চি। এএফপি।